২২ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২১:৫৪

ইক্রা সংস্থার মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা সম্প্রতি ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেওড়াপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ডা. খলিলুর রহমান, ইঞ্জি:সাইদুর রহমান, রিয়াজ উদ্দিন, শাহজাহান খোকন, ইঞ্জি:শোয়েব আহমেদ, গগন খান, শাহীনুর আক্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি  বিভাগের ফার্স্ট ক্লাস ফার্স্ট:১৮ হালিমা আক্তার। দানেশ খানের সভাপতিত্বে সভাপরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন ইক্রা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ এম সাখাওয়াত হোসেন। ইক্রা সংস্থার শিক্ষামূলক অঙ্গ প্রতিষ্ঠান ইক্রা মাহমুদা আজিজ শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ হতে ২২ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ক্রেস্ট, ডায়েরি, কলম, ক্যালেন্ডার জাতিসংঘের একসেট বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ।-প্রেস বিজ্ঞপ্তি