কাচের তৈরি শৌখিন জিনিস বা তৈজসপত্র ঘরে আনে আভিজাত্য। তবে ব্যবহারের পাশাপাশি এর প্রয়োজন নিয়মিত যত্ন। ভালোভাবে পরিষ্কার করে রাখলে জিনিসটি দেখতে যেমন ঝকঝকে তকতকে লাগে, আবার অনেক দিন টিকেও থাকে।
সপ্তাহে অন্তত একদিন লিকুইড ক্লিনার দিয়ে পরিষ্কার করা যেতে পারে। লিকুইড ক্লিনার দিয়ে পরিষ্কার করে মোছার পর আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে।
যেকোনো ধরনের কাচ পরিষ্কার করার জন্য অবশ্যই নরম পাতলা পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে।
কাচের তৈজসপত্র পরিষ্কার করার ক্ষেত্রে ডিটারজেন্ট মেশানো পানি কিংবা লিকুইড ক্লিনার ব্যবহার করা যেতে পারে।
কাচের আসবাব পরিষ্কার করার ক্ষেত্রে প্রথমে অবশ্যই শুকনো কাপড় দিয়ে ধুলো মুছে নিতে হবে।
তৈজসপত্র ব্যবহারের আগে একবার পাতলা কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে।
যেকোনো ধরনের কাচ নরম কাপড় দিয়ে পরিষ্কার করে মুছতে হবে, তা না হলে কাচের ওপর আঁচড় পড়ে যেতে পারে।
কাচের ফটোফ্রেমগুলোয় সব সময় লিকুইড দিয়ে পরিষ্কার না করলেও পাতলা পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে।
