আগামী ১৯-২৪ ডিসেম্বর মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৬ষ্ঠ ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১২’ শীর্ষক কম্পিউটার মেলা। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার লোগো উন্মোচন করা হয় এবং একটি প্রাক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ষষ্ঠবারের মতো আয়োজিত এই ডিজিটাল আইসিটি ফেয়ারের এবারের প্রতিপাদ্য বিষয় ‘বি দ্য চেঞ্জ, স্টার্ট গ্রিন নাউ’। পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই স্লোগান নির্ধারণ করা হয়েছে। আয়োজকরা জানান, মেলায় প্রতিটি প্রযুক্তি পণ্যে থাকবে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। মেলায় স্বল্পমূল্যে পাওয়া যাবে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, এলসিডি মনিটর, টিভিকার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ডসহ নানা প্রযুক্তিপণ্য। ৬ দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণ করবে ৪৫০ থেকে ৫০০টি আইটি প্রতিষ্ঠান। www.digitalictfair.com মেলার বিস্তারিত জানা যাবে।
