প্রিয় বন্ধুরা, ‘ ছন্দে শেখা, আনন্দে মনে রাখা’ এ বিভাগে আজ থাকছে ‘গ্যাসক্ষেত্র’ নিয়ে ছন্দ। মনে রাখার দারুণ সব ‘ছন্দ ও কৌশল’ আপনারাও পাঠাতে পারেন এ বিভাগে।
গ্যাসক্ষেত্র
সাঙ্গু-১৬-‘৯৬;/ বাঙ্গু-রাখারা-কুমিল্লা
সালদা-তিতাস — বি.বাড়িয়া/ শাহবাজপুর — ভোলা।
সুনেত্র — সুনেত্রয়/ নোয়াখালীতে - সুন্দলপুর
খাগড়াছড়ির সেমুতাং, কামতা হল গাজীপুর!
ক্ষেত্র ২৫, সর্বশেষ: শ্রীকাকুর মুরাদ নগর!
ব্যাখ্যা : সাঙ্গু গ্যাসক্ষেত্র অবস্থিত ১৬ নং ব্লকে। আবিষ্কৃত হয় ১৯৯৬ সালে। বাঙ্গুরা, রাখারাবাদ গ্যাসক্ষেত্র অবস্থিত কুমিল্লায়। সালদা, তিতাস — ব্রাহ্মণবাড়িয়ায়, শাহবাজপুর—ভোলায়। সুনেত্র—সুনামগঞ্জ ও নেত্রকোনায়। সুন্দলপুর দেশের ২৪ তম গ্যাসক্ষেত্র— অবস্থিত নোয়াখালীতে। খাগড়াছড়িতে সেমুতাং এবং কামতা গ্যাস ক্ষেত্র অবস্থিত গাজীপুর। সর্বশেষ আবিষ্কৃত ২৫ নং গ্যাসক্ষেত্র শ্রীকাইল, কুমিল্লার মুরাদ নগরে।
