ফিলিপাইনের দিকে শক্তিশালী ঝড় ধেয়ে আসছে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২০:০৭
ফিলিপাইন কর্তৃপক্ষ চলতি বছর সবচেয়ে ভয়াবহ ঝড় আঘাত হানতে পারে উল্লেখ করে রবিবার জনসাধারণকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। রাষ্ট্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, টাইফুন বোফা রবিবার সকালে ফিলিপাইনের এক হাজার কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এর গতিবেগ ঘন্টায় ২২০ কিলোমিটার। ঝড়টি আজ মঙ্গল ও বুধবারের মধ্যবর্তী যে কোন সময় আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ঝড়টির প্রভাবে মধ্যাঞ্চলীয় ভিসায়াস এলাকা ও দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ে রোববার রাত থেকে প্রবল বর্ষণ হতে পারে বলে এতে আশঙ্কা করা হয়।