দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২০:১৬
৪ ডিসেম্বর, ২০১২, মঙ্গলবার আজ ৪ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪১৯ সাল এবং ১৯ মহরম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও হার্সেল। আপনার শুভসংখ্যা ৩ ও ৪। শুভবার: বৃহস্পতিবার। শুভরত্ন: পোখরাজ ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি: উচ্চতর বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। মেধা, মানসিক শক্তি ও নিজস্ব পন্থায় চিন্তা করার ক্ষমতা আছে আপনারল কল্পনাশক্তির সাথে আছে সুতচুর উদ্ভাবনী ক্ষমতা যোগ্যতা। আপনি স্বকীয়তাপ্রিয়। চিন্তা-ভাবনা ও কর্মের স্বাধীনতা চান। অতীন্দ্রিয় ও আধ্যাত্মিকতার প্রতি সহজেই আকৃষ্ট হতে পারেন। পরিচিতরা আপনাকে অধিকাংশ সময়ে ভুল বুঝতে পারে। উদারমনা হলেও আপনার পছন্দের- অপছন্দের অনুভূতি প্রবল। বিপদ, অঘটন ও বিরোধ থেকে পুরোপুরি মুক্ত হওয়া আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সাহিত্যক স্যামুয়েল বার্টলার, ঐতিহাসিক টমাস কার্লাইল, গায়িকা মারিয়া কালাস, রুশ সাহিত্যিক নিকোলাই তিখনভ, শেখ ফজলুল হক মণি, ভিক্টর ফ্রেঞ্জ, কোরিয়ার প্রেসিডেন্ট রো তাউ, শিরীন জাহান আখি। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কাজকর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। কর্মোন্নতির যোগ আছে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে, কানকথা কানে নেবেন না। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ শরীর মোটামুটি ভালো যাবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। রাজনীতিবিদদের জন্য সময় কিছুটা অনুকূল থাকবে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। তবে সঞ্চয় সম্ভব নাও হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। মজুতদারী ব্যবসায় লাভবান হতে পারেন। মহিলাদের ব্যবহার্য দ্রব্যের ব্যবসাও ভালো। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। দৃঢ়তার সাথে কাজ করলে অন্তত: আংশিক সাফল্য পাবেন। বিজ্ঞানীদের জন্য দিনটি শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। সকল পরিস্থিতিতে সংযত থাকার চেষ্টা করুন। কোনো কারণেই উত্তেজিত হবেন না। বুদ্ধি খাটিয়ে কাজ করুন। বুদ্ধি ও পরিশ্রম সাফল্য লাভে সহায়ক হবে। যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। কাজের চাপও বাড়বে। বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাবেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে কিছু অর্থ আসতে পারে। ফলে দুশ্চিন্তা হ্রাস পাবে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কাজকর্মে মন বসানো কঠিন হবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। স্বামী-স্ত্রী পরস্পরের সহযোগিতা পাবেন। অসত্ সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। কোনো সহূদয় ব্যক্তির সহায়তা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ সঙ্গদোষে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অকারণ দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তার জন্য কাজের ক্ষতি হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কোনো সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। কাজ কর্মে অগ্রগতি ব্যাহত হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ শরীর ভালো থাকবে না দাঁতের সমস্যায় ভুগতে পারেন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সুনাম বৃদ্ধি পেতে পারে। প্রাপ্তিযোগ আছে। ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে অগ্রগতি হতে পারে। বাড়ীতে কিছু চুরি হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। প্রাপ্তি বিলম্বিত হতে পারে। সবদিকে সতর্ক দৃষ্টি রাখুন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। শিক্ষায় কোনো সমস্যা থাকলে তা মিটে যাবে। আজ কারো মৃত্যুতে শোকগ্রস্ত হতে পারেন। কাজকর্মে মন বসানো কঠিন হবে। রোমান্টিক যোগাযোগ শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। ব্যয়বৃদ্ধি পাবে। ফলে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। মন ভালো থাকবে না। দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। পত্র যোগাযোগ শুভ।