ময়মনসিংহ জেলা ছাত্রদল সভাপতি রোকনুজ্জামান সরকার, সহ-সভাপতি তানভীর ইসলাম টুটুল, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল ও রাসেল চৌধুরীসহ ছাত্রদল, যুবদলের সকল নেতাকর্মীর নামে মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।
ভালুকা ডিগ্রি কলেজ চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা আতিকুল ইসলাম, সোহাগ খান, মাহবুল মোল্লা, জহিরুল ইসলাম ও সুমন মিয়া প্রমুখ।
