মহেশখালী উপজেলায় গত শনিবার সন্ধ্যা ৭টায় প্রতিপক্ষের দেয়া আগুনে একটি বসতবাড়ি ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানায়, উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নিজতালুকপাড়ার মোহাম্মদ আলমগীর ও খোরশেদ আলমের মধ্যে ভিটার সীমানা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন চলতি বছরের ২৯ মার্চ আলমগীরের বসতবাড়িতে আগুন দেয়। এতে ওই বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এরপরও প্রতিপক্ষ থেমে নেই।
