টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রেস- ক্লাবের সকল সদস্যকে নিয়ে এক মিলন মেলা হয়। শুত্রবার প্রেস- ক্লাব মিলনায়তনে এ মিলন মেলা আয়োজন করা হয়। মির্জাপুর উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত প্রেসক্লাবের ২১ জন সদস্য পুরস্কৃত হয়েছেন। প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব, মির্জাপুরের সাবেক সাধারণ সম্পাদক এবং মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর। প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন দুর্লভ বিশ্বাস (সমকাল), নিরঞ্জন পাল (জনকণ্ঠ), আবুল কাশেম খান (আমার দেশ), মীর আনোয়ার হোসেন টুটুল (ইত্তেফাক),শামসুল ইসলাম সহিদ (সংবাদ), সোহেল মোহসীন শিপন (প্রথম আলো) প্রমুখ।
