যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল সোমবার সকালে বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ, সাবেক জেলা কমান্ডার সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার, মুক্তিযোদ্ধা কমরেড আবদুল হালিম, পিপি এডভোকেট ভূবন চন্দ্র হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিয়ার রহমান মাস্টার প্রমুখ।
