কুড়িগ্রামের বিলে বিষ শতাধিক হাঁসের মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:২৮
কুড়িগ্রাম সদর উপজেলার চাতলা বিলে বোরো বীজতলায় বিষ প্রয়োগ করায় শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে। দরিদ্র গ্রামবাসীদের অভিযোগ, সোমবার দুপুরে কে বা কারা বিলটিতে বিষ প্রয়োগ করায় এসব হাঁসের মৃত্যু হয়। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় জিডি করা হয়েছে। জানা যায়, কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের চাতলার বিলে সোমবার দুপুরে হঠাত্ করেই হাঁস মরতে থাকে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রায় শতাধিক হাঁস মরে যায়। আরো বেশকিছু হাঁস মারা যাবার আশঙ্কা রয়েছে। ওই গ্রামের জ্যোতির্ময় ঘোষের ১২টি, দীপকের ৩টি, আশা রাণীর ২টিসহ বেশ কয়েকজন গ্রামবাসীর হাঁস মরে যায়।