ক্ষমতা হারিয়ে ওরা মানুষের রগ কাটা শুরু করেছে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:২৮
এলজিআরডি প্রতিমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, ক্ষমতা হারিয়ে ওরা মানুষের হাত-পায়ের রগ কাটা শুরু করেছে। ওরা ক্ষমতায় এলে দেশের মানুষের হাত-পায়ের রগ নিরাপদ থাকবে না। তারা যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে দেশকে অস্থির করে তুলতে চায়। গত রবিবার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বয়স্ক মুক্তিযোদ্ধারা দলের সভাপতি সম্পাদক নেতা হতে চায় না, বাংলার মাটিতে বঙ্গবন্ধুর খুনী ও যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে চায়। বেগম রওশন আরা ওয়াহেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি- মোতাহারুল হক, আজিজুর রহমান প্রমুখ।