দিনব্যাপী নানা কর্মসূিচর মাধ্যমে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করে। গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় থেকে চট্টগ্রাম জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর, সিএসডি ও প্রতিবন্ধিতা বিষয়ে কর্মরত উন্নয়ন সংগঠনসমূহের উদ্যোগে প্রতিবন্ধীদের অংশগ্রহণে শুরু হয় নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে ছিল সমাবেশ ও প্রতিবন্ধীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
র্যালি প্রবর্তক মোড় হয়ে নগরীর গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে শেষ হয়। শেষে শিল্পকলা একাডেমীতে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান। সমাজসেবা অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক পারভীন মেহতাবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন চিন্ময়ী তালুকদার, আরমান বাবু, আবিদা আজাদ, জেসমিন সুলতানা পারু, রিজিয়া রেজা চৌধুরী, ডা. বাসনা মুহুরী, সালাহউদ্দিন সুমন, মো. এরশাদ আলম, এমএ গফুর, এডভোকেট কামরুন নাহার ও আবদুস সামাদ।
শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে প্রতিবন্ধীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩৩ জন প্রতিবন্ধী শিশু অংশগ্রহণ করে।
