আগামী ৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। সোমবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক ফাহিমা খাতুন সাংবাদিকদের এ তথ্য জানান। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৬ মার্চ। পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এছাড়া পরীক্ষা শুরুর তিন দিন আগে তারা নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। পরীক্ষার প্রথম দিনে বাংলা আবশ্যিক প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার রুটিন সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
