আজ ৪ ডিসেম্বর ঢাকার প্রাক্তন ইউনিট কম্যান্ডার শহীদ আবদুল্লাহেল বাকী বীর প্রতীক ও তার সহযোদ্ধা শহীদ আমিরুস সালাম বাবুলের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে পল্লীমা সংসদ ও এর অঙ্গ সংগঠনসমূহের পক্ষ থেকে আজিমপুর গোরস্থানে শহীদদ্বয়ের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। শহীদ বাবুল একাডেমীর উদ্যোগে কোরআন খানি ও মিলাদ মাহফিল। সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
