মৌলভীবাজার শহরস্থ বেরিরচর এলাকার বাসিন্দা চিহ্নিত মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান জিতু (২৮) শনিবার দুপুরে পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ নিহত হয়েছে। এসময় ডিবি পুলিশের এস আই মুমিনউল্লাহসহ তিন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
