কবিতা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ১৮:১৫
আমরাও পারি মুহম্মদ আবদুল আলিম সদস্য নম্বর-৯৭৭ আমরাও পারি অস্ত্র হাতে লড়তে আমরাও পারি, দেশের জন্য অনেক কিছু করতে। আমরাও পারি মাথা তুলে দাঁড়াতে আমরাও পারি, দেশ থেকে শত্রুকে তাড়াতে। আমরাও পারি আকাশে ভাই উড়তে আমরাও পারি, পৃথিবীর সব কিছু দেখে দেখে ঘুরতে। জন্মভূমি আব্দুল্লাহ আল নোমান সদস্য নং-৩০৪৫ বাংলা আমার জন্মভূমি দেশের মাটি খুবই দামি সকল দেশের সেরা এ দেশ কাটাই দিবস-যামি। ভুলব নাকো তোমায় আমি আমার স্বদেশ ভূমি- থাকবো আমি চিরকালই তোমার মাটি চুমি। স্বপ্নে আঁকা মো. জিয়াউদ্দিন সুজন আমার এই গ্রাম স্বপ্নে আঁকা নদী খাল বিল সবুজে মাখা। শুকনো মাঠ কোথাও পানি বন ফুল একথা সবাই জানি। পাখি ডাকে জোনাকি আলো মাছের মেলা দেখতে লাগে ভালো। স্বপ্নে আঁকা নীল আকাশের ওই বুকে— বলে সবাই আমরা আছি সুখে। মুক্তিযোদ্ধা সামিউল হক মোল্লা দেশের প্রতি একটি ছেলের ছিল ভালোবাসা যুদ্ধ করে আনবে বিজয় এ ছিল তার আশা। শত্রু রুখতে তাদের বুকে চালায় গুলি শত পরাজিত হয় যে দালাল দেশবিরোধী যত। অবশেষে আসলো বিজয় ন’ মাস যুদ্ধ শেষে সেই ছেলেটি পায় উপাধি ‘মুক্তিযোদ্ধা’ দেশে। এইতো বাংলাদেশ জাহানারা জানি কথার মালায় গাঁথি কথা, হয় না তবু শেষ, নদী পাহাড় ঝর্ণা ঘেরা এই তো আমার দেশ। সবুজ ছায়া সবুজ মায়া সবুজ দূরের গাঁও, তারই পাশে ছোট্ট নদী চলে সোনার নাও। ওই যে দূরে মেঘের মেলায় বৃষ্টি মেয়ের ঘর, সোনার ফসল ফলায় সে যে বাঁধতে সুখের ঘর। উড়াল পাখির পড়ছে ছায়া শান্ত বিলের জলে, শাপলাগুলো মালা হয়ে দুলছে ছায়ায় গলে, এমন সময় আঁকতে ছবি লাগছে একা বেশ, চমকে গিয়ে থমকে দেখি-এইতো বাংলাদেশ!