স্মার্ট টেকনোলজিস বাজারেএনেছে যুক্তরাষ্ট্রের সিনেট ব্র্যান্ডের সিডব্লিউপি ৯০৫ মডেলের ওয়্যারলেস এন পিসিআই অ্যাডাপ্টার। এতে রযেছে দুইটি ২ ডিবিআই অপসারণযোগ্য অ্যান্টেনা (2T2R) এবং ৩০০ এমবিপিএস গতির তথ্য স্থানান্তর সুবিধা। উচ্চমানের রালিংক ওয়্যারলেসসহ অ্যাডাপ্টারটি আইট্রিপলই ৮০২.১১ বি/জি/এন, ডাব্লিউইপি, ডাব্লিউপিএ, ডাব্লিউপিএ২সহ একাধিক বিএসএসআইডি সমর্থন করে। অ্যাডাপ্টারটি ৫০০ মিটার পর্যন্ত দূরত্বে কাজ করে। ১৮ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ এর মূল্য ২,২০০ টাকা। ফোন :০১৭৩০৭০১৯১৩।
