চট্টগ্রামে আসুসের ইউনিভার্সিটি রোড শো

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ১৯:১২
বাংলাদেশে আসুস পণ্যের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে গতকাল থেকে আয়োজন করেছে ‘আসুস ইউনিভার্সিটি ক্যাম্পেইন’ শীর্ষক রোড শো। ৩ দিনব্যাপী এই রোড শো উপলক্ষ্যে উক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে আসুসের ১টি স্টল। এতে আসুস ল্যাপটপ, ই পিসি নেটবুক এবং ই প্যাড ট্যাবলেট পিসি প্রদর্শিত হচ্ছে। আসুসের পক্ষ থেকে আরও থাকছে কুইজ এবং গেমিং প্রতিযোগিতা। প্রদর্শনীতে শিক্ষার্থীদের জন্য প্রতিটি আসুস ল্যাপটপ, ই পিসি নেটবুক বা ই প্যাড ট্যাবলেট পিসিতে উপহার হিসেবে রয়েছে জ্যাকেট, অপটিক্যাল মাউস এবং ল্যাপটপ পরিস্কার সামগ্রী। প্রদর্শনীটি চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।