গত বছরের শুরুতেই বিশ্বব্যাপী সাড়া জাগিয়ে যাত্রা শুরু করে আইপ্যাডের জন্য বিশেষভাবে তৈরি ডিজিটাল সংবাদপত্র ‘দ্য ডেইলি’। মিডিয়া মুঘল রুপার্ট মারডক তার নিউজ কর্পোরেশন থেকে বের করেন এই ডিজিটাল সংবাদপত্র কেবল আইপ্যাডের জন্যই। এর আলাদা কোনো ছাপা সংস্করণ ছিল না। তবে দুই বছরের মাথায়ই বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য ডেইলি’। এর দুই বছর পূর্তির প্রায় মাসখানিক আগেই আগামী ১৫ ডিসেম্বর বন্ধ হয়ে যাচ্ছে এই পত্রিকাটি। শুধু তাই নয়, রুপার্ট মারডক পুরো নিউজ কর্পোরেশনকেই দুইভাগে বিভক্ত করার ঘোষণা দেন ‘দ্য ডেইলি’র বন্ধ ঘোষণার সাথে সাথে।
