ভিক্ষুক :বাবা, দয়া করে দুইটা টাকা দেন।
গৃহকর্তা :আশ্চর্য লোক তো তুমি। দিব্যি শক্ত সামর্থ পুরুষ অথচ মানুষের কাছে হাত পেতে জীবন চালাও। খেটে খেতে পারো না?
ভিক্ষুক :কী যে বলেন, আপনাদের মতো লোকদের কাছ থেকে রোজ এভাবে টাকা আদায় করা কি কম খাটনির কাজ?
বাড়িতে গ্রাম থেকে দূরসম্পর্কের এক অতিথি এসে আর যাওয়ার নামটি করছে না। প্রথম কদিন ধৈর্য্য ধরে সহ্য করলেও শেষটায় আর না পেরেই একদিন গৃহকর্তা মুখ খুললেন। বিনয় দেখিয়ে বললেন, ‘এই যে এতদিন ধরে বাড়ির সবাইকে ফেলে এখানে পড়ে আছেন বাড়ির সবার জন্য মন খারাপ লাগে না?’
‘মন তো খারাপ হয়ই। আর তাই আজ বুদ্ধি করে বাড়িতে আমার বউকে চিঠি লিখে দিলাম। কালই দু’ছেলেকে নিয়ে এখানে এসে বেড়িয়ে যাবে!’ - উত্তর দিলেন অতিথি।
সবজির দোকানে ক্রেতা-বিক্রেতার কথা হচ্ছে—
ক্রেতা :শোনো রান্না করার পর যদি দেখি যে তোমার সবজি সব পানসে আর স্বাদ ছাড়া তাহলে কিন্তু রান্না করা সবজিই ফেরত দিয়ে যাবো।
বিক্রেতা :ঠিক আছে আপা, রান্না করা সবজি যদি ফেরত দিতেই আসেন তাহলে সাথে করে দু’তিনটা রুটিও নিয়া আইসেন!
প্রথম ভিক্ষুক :ইস তোর কাছে যদি এক বাটি মাংস থাকত!
দ্বিতীয় ভিক্ষুক :তাইলে কী হইত?
প্রথম ভিক্ষুক :তাইলে আমার কাছে চাইরটা রুটি থাকলেই রুটি দিয়া দুইজনে মাংস খাইতে পারতাম!
