বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তেল বিপণনকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানী লেবার ইউনিয়নের কার্যকরি পরিষদ নির্বাচনে মোহাম্মদ মোজাহারুল ইসলাম সভাপতি ও মুহাম্মদ এয়াকুব সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। রবিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়া কার্যকরি সভাপতি পদে এএম কামরুজ্জামান (লিটন), সহ-সভাপতি পদে মোহাম্মদ সেলিম ও সঞ্জয় কুমার মজুমদার, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবদুল মান্নান ও দেলোয়ার হোসেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে খায়ের আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক পদে সৈয়দ মোহাম্মদ মন্নান, কোষাধ্যক্ষ পদে এবি ছিদ্দিক খান, সমাজ কল্যাণ পদে জয়নাল আবেদীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আবুল কাসেম, সদস্য পদে যথাক্রমে বজলুর রহমান ও আবুল হোসেন নির্বাচিত হয়েছেন।
