ক্যাপসন নিউজ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২০:০৩
সম্প্রতি বগুড়া শহরের টিটু মিলনায়নের মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে আবদুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আবদুল জলিল এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ০০০ সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিরাজগঞ্জ জোনের ব্যবস্থাপক ও মাঠকর্মীদের পারফরমেন্স মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ব্যাংকের পরিচালক মো. মোফাজ্জল হোসেন ০০ সম্প্রতি ইষ্টার্ণ হাউজিং লিঃ-এর ৪৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুল ইসলাম। সভায় চলতি বছরের জন্য ১০% নগদ ও ১০% বোনাস শেয়ার ঘোষণা করা হয়