প্রযুক্তি ব্যক্তিত্ব কনরাড জিউস

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
তিনি পড়ালেখা করেছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। ডিজাইনে তার দক্ষতার কারণে আবার কর্মজীবনের শুরু ফোর্ড মটোর কোম্পানিতে। তবে যে কারণে তিনি বিখ্যাত হয়ে রয়েছেন, তা হলো বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ট্যুরিং কম্পিউটার ‘জেড ৩’। ১৯১০ সালের ২২ জুন জার্মানির বার্লিনে জন্ম নেওয়া জিউস ১৯৩৫ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। সেই সময় থেকেই তিনি কম্পিউটার নিয়ে গবেষণা করতে থাকেন। এর মাঝে ফোর্ড এবং অন্য আরেকটি এয়ারক্রাফট কোম্পানিতে কাজ করলেও ১৯৩৬ সালেই তিনি তৈরি করে ফেলেন ‘জেড ১’। এটি ছিল একটি ফ্লোটিং পয়েন্ট বাইনারি মেকানিকাল ক্যালকুলেটর। ৩৫ মিলিমিটার পারফোরেটেড ফিল্মে এটি সীমিত আকারে কিছু নির্দেশনা অনুসরণ করতে পারত। পরবর্তীতে তিনি ‘জেড ২’, ‘জেড ৩’ এবং ‘জেড ৪’ তৈরি করে বিখ্যাত হয়ে ওঠেন। জার্মান সরকারের অর্থায়নে তিনি ‘এস১’ এবং ‘এস২’ও তৈরি করেন। ১৯৯৫ সালে মৃত্যুবরণ করেন এই কম্পিউটার পাইওনিয়ার।