দাউদকান্দিতে ফারজানা হত্যা

প্রধান আসামিকে জেল হাজতে প্রেরণ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:০৭
দাউদকান্দিতে এসিড হামলায় ফারজানা হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেন মঙ্গলবার কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। গত ১১ নভেম্বর সন্ত্রাসীরা ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে দাউদকান্দি উপজেলার সোনাকান্দা গ্রামের জালালউদ্দীনের কন্যা ফারজানার উপর এসিড নিক্ষেপ করলে ফারজানাসহ ৩ ব্যক্তি মারাত্মকভাবে জখম হন। ২২ দিন মৃত্যুর সাথে যুদ্ধের পর ৩ ডিসেম্বর ফারজানা মারা যান। ফারজানার মৃত্যুর পর পুলিশ এই মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেনের পিতা-মাতাকে আটক করে চাপ দিলে সাদ্দাম হোসেন গতকাল আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হন। এদিকে ময়না তদন্তের পর গতকাল ফারজানার লাশ সোনাকান্দা গ্রামে আনা হলে এক হূদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।