রাঙ্গামাটি শহরের বনরূপা সমতা ঘাটের একটি স-মিল থেকে অস্ত্রের মুখে ৪ বাঙালী কাঠ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহূতরা হলো নুর মোহাম্মদ, বাচা মিয়া, মাহাবুব ও জুলফিকার আলী ভুট্টো।
সোমবার সন্ধ্যায় ২ টি ইঞ্জিন চালিত বোটে করে সেনাবাহিনীর পোশাক পরিহিত একদল অস্ত্রধারী উপজাতি স-মিলে হানা দেয়। এসময় তারা কাঠ চিরাইরত অবস্থায় থাকা ৪ শ্রমিককে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। অন্য শ্রমিকরা পালিয়ে যায়। যাওয়ার পথে অস্ত্রধারীরা একটি ইঞ্জিন চালিত বোটে আগুন ধরিয়ে দেয় এবং কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এলাকায় আতংক সৃষ্টি করে।
