মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা সদরের কয়েকটি এলাকার ঝুঁকিপূর্ণ পুল ও সাঁকোর কারণে জনদুর্ভোগ বাড়ছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এসব পুল ও সাঁকো। এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য চলাচলে ঝুঁকিপূর্ণ এসব সাঁকো। এর ফলে অভিভাবকদের সবসময় উদ্বিগ্ন থাকতে হয়। পৌর সদরের এক নম্বর ওয়ার্ডের পুরাতন থানা বর্তমান এএসপি সার্কেলের মসজিদ ও এক্সচেঞ্জ অফিস সংলগ্ন রোড হয়ে নতুন থানা রোডে যাওয়ার বিকল্প রোডে খালের ঝুঁকিপূর্ণ পুলটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। একদিকে খানা খন্দ বেহাল দশা রাস্তা অন্যদিকে ঝুঁকিপূর্ণ পুল থাকার কারণে তিন এলাকার লোকজন ও যানবাহন এ বিকল্প সড়ক পথে যাতায়াত করতে পারে না। একই ওয়ার্ডের পৌর মেয়রের বাসা সংলগ্ন পানগুছি নদী ভাঙ্গন কবলিত রাস্তা নদীগর্ভে বিলীন হওয়ায় ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে এলাকাবাসীকে পারাপার হতে হয়।