সোমবার উল্লাপাড়ায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে প্রাইভেট কারসহ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক। এরা হলো—রংপুরের মিঠাপুকুরের আশরাফুল ইসলাম ও ময়মনসিংহের নান্দাইলের নুরুল আলম। উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী গরু ব্যবসায়ী রবিউল করিম ও সাদ্দাম হোসেন গরু ক্রয়ের উদ্দেশ্যে বগুড়া যাওয়ার কথা উল্লাপাড়া শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ডে চায়ের দোকানে অপেক্ষা করছিল। এ সময় একটি প্রাইভেট কার থেকে ৫ জন যাত্রী চা খেতে আসে। আলাপের এক পর্যায়ে প্রাইভেট কারের এক যাত্রী নিজেকে শাহজাদপুর থানার এস আই পরিচয় দিয়ে বলেন, বগুড়া থেকে ১২ লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করবো। আমাদের গরু কেনায় সহযোগিতা করলে কমিশন দেব তোমাদের। একথা শুনে ওই দুই গরু ব্যাপারী প্রাইভেট কারে চড়ে বগুড়ার দিকে রওনা হয়। শ্যামলীপাড়া থেকে কিছু দূর যাওয়ার পর প্রাইভেট কারের যাত্রীবেশি ছিনতাইকারীরা দুই গরু ব্যাপারীর থেকে দেড় লক্ষ টাকা ছিনতাই করে বাখুঁয়া পানি উন্নয়ন বোর্ডের কাছে ফেলে দেয়। এ সময় গরু ব্যাপারীদের চিত্কার শুনে স্থানীয় দুই ব্যক্তি মোটর সাইকেল নিয়ে প্রাইভেট কারের পিছু দাওয়া করে।
