মোবাইল চুরির অপরাধে আলম (৬০) নামের একব্যক্তির চুল কেটে মাথা ন্যাড়া করে দেয়া হয়েছে। সোমবার ময়মনসিংহ শহরে এ ঘটনা ঘটে। জামালপুর জেলার দখলপুর গ্রামের নাজিমউদ্দিনের (৬০) সঙ্গে কোর্টে পরিচয় হয় প্রতারক আলমের। এক সুযোগে সে মোবাইল সেট ও নগদ কিছু টাকা নিয়ে কেটে পড়ে। পরে খোঁজ করে পাওয়া যায় তাকে। তারপরই আদালত চত্বরে তার চুল কেটে শাস্তি প্রদান করা হয়।
