রায়পুরা পৌর এলাকার তুলাতলী বাজারের ভাই ভাই মোল্লা করাতকলের নৈশপ্রহরী ফুলমিয়া (৪০)কে কুপিয়ে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নিহত ফুলমিয়া পার্শ্ববর্তী রাজনগর গ্রামের সুলতান মিয়া (সুলতু)’র ছেলে। সোমবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার তুলাতলী বাজারে ঘটনাটি ঘটে।
জানা যায়, ফুলমিয়া তুলাতলী বাজার এলাকায় ভাই ভাই করাতকল নামের একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন। রাতে পাহারা দেয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রায়পুরা থানায় নিয়ে যায়।
