দু’সপ্তাহেও পঞ্চগড়ের স্কুলছাত্রীর খোঁজ মেলেনি। পঞ্চগড় জেলা সদরের আরাজি শিকারপুর একই এলাকার লাঙ্গলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গত ১৬ নভেম্বর বিকেলে বান্ধবীর বাড়ি বেড়াতে যাবার পথে সে নিখোঁজ হয়। ১৮ নভেম্বর অপহূত স্কুলছাত্রীর ভাই এ ব্যাপারে পঞ্চগড় থানায় একটি জিডি করে। আঞ্জুর বাবা জানান, ওইদিন বিকেলে স্বাভাবিক পোশাক পরেই সে বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরও ফিরে না আসায় তার বান্ধবীর বাড়ি গিয়ে জানতে পারি সে সেখানে যায়নি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ মেলেনি। তিনি বলেন, আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। বাড়ি ফিরে না আসার উদ্দেশ্যে বের হলে সে শীতের কাপড় নিয়েই বের হতো। তিনি বলেন মেয়েকে খুঁজে না পেয়ে মা পাগলপ্রায়।
