আমতলীতে ভণ্ড ফকির বাবার আস্তানায় শত লোক প্রতারিত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
আমতলী পৌরশহরের ইসমাইল শাহ মাজারে কথিত টাইগার বাবা নামের এক ভণ্ড ফকির আস্তানা গেড়েছে। এখানে বসে প্যারালাইসিস, পঙ্গু ও হাড়ভাঙ্গা রোগীদের তেল মালিশের মাধ্যমে চিকিত্সা দিচ্ছে। ফকির নিজেকে টাইগার বাবা থেকে লাঠি বাবা দাবি করেছে। এই ভণ্ড ফকিরের পাল্লায় পড়ে প্রতিদিন শত শত লোক প্রতারিত হচ্ছে। ভণ্ড ফকির কালাম শিকদার (৪০) বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি জানান, আজমির শরীফের খাঁজা বাবার আশীর্বাদে তেল মালিশের মাধ্যমে প্যারালাইসিস, পঙ্গু ও হাড়ভাঙ্গা রোগীদের চিকিত্সা দিচ্ছি। এর বিনিময়ে তিনি কোন অর্থ গ্রহণ করেন না।