বগুড়ার ধুনটে বিগত ৬ বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা ছাত্রলীগের সম্মেলন। এ সম্মেলনকে কেন্দ্র করে পুরো উপজেলায় যেন উত্সবের আমেজ বইছে। নেতৃত্বের আশায় প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন। উপজেলা ছাত্রলীগের সভাপতির পদে লড়াই করছেন পৌর ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি আতিকুর রহমান ও ছাত্রলীগ নেতা রিপন আহমেদ। এছাড়া সাধারণ সম্পাদক পদে লড়ছেন ধুনট বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি হাদিউজ্জামান হাদী ও ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি। তবে ভোটারদের ভাষ্য উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির পদে যারাই আসুক তাদের হতে হবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। যারা ছাত্রলীগের মাঠ পর্যায়ের নেতা- কর্মীদের মূল্যায়ন করে তারাই নেতৃত্বে আসবে।
