ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে ইসমাইল হোসেন (৩৪), মো. রাজু (২৭), মো. শহিদ (২৭), মো. উজ্জ্বল (২২) নামে ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত সোমবার রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ভাওয়াডুবি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ইসমাইল হোসেন উপজেলার চরচরিয়া গ্রামের মৃত শাকিল উদ্দিনের ছেলে, মো. রাজু পূর্ব জুরাইনের আ. রহিমের ছেলে, মো. শহিদ কেরানীগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে, মো. উজ্জ্বল নবাবগঞ্জ উপজেলার চর-খলশি গ্রামের হাসেম মিয়ার ছেলে।
