আঠার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
কক্সবাজারের উখিয়া সীমান্তের বালুখালী ও নাইক্ষ্যাংছড়ির ঘুমধুম ও তুমধ্রু সীমান্তের বিজিবি সদস্যরা গতকাল মঙ্গলবার ভোরে অনুপ্রবেশকারী ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে। কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল খালেকুজ্জামান জানান, আটককৃত রোহিঙ্গাকে খাদ্য ও মানবিক সেবা দিয়ে সন্ধ্যায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।