কুমারখালিতে তিনশ’ বছরের প্রাচীন মঠ ধ্বংসের পথে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
কুষ্টিয়ার কুমারখালি উপজেলার খোরপুর গ্রামে ভূষণার রাজা সীতারাম রায়ের নির্মিত সীতারাম রায়ের মঠটি অযত্ন আর অবহেলায় ধ্বংসের পথে। প্রায় তিনশ’ বছরের প্রাচীন এ মঠটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় আদি কাঠামোসহ এখনো দণ্ডায়মান। এর চূড়া, কোণ,সম্মুখভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। কয়েক যুগ ধরে পরিত্যক্ত থাকায় এর উপরিভাগ গাছ, লতাপাতায় আচ্ছাদিত এবং মানুষের উপদ্রবে ধ্বংসোম্মুখ অবস্থায় উপনীত হয়েছে। সম্মুখভাগের পোড়ামাটির ফলকগুলো চুরি হয়ে গেছে। কুমারখালিতে এত প্রশস্ত দেয়ালবিশিষ্ট স্থাপত্যের এটাই একমাত্র উদাহরণ। জানা যায়, সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের নিকট বার বার আবেদন করেও মঠটির সংস্কার সম্ভব হয়নি।