পাবনার বেসরকারি অনার্স কলেজগুলো শিক্ষার্থী সংকটে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৫১
২০১২-২০১৩ শিক্ষাবর্ষে পাবনা জেলার বেসরকারি অনার্স কলেজগুলো রীতিমত ছাত্র সংকটে পড়েছে। এ বছর ১ম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা একেবারেই নগণ্য। এড্ওয়ার্ড কলেজ ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাড়া পাবনা সরকারি বুলবুল ও মহিলা কলেজের অবস্থাও করুণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরিসংখ্যানে দেখা যায় সরকারি এড্য়ার্ড কলেজে ৮৮৩১ জন এবং ঈশ্বরদী সরকারি কলেজে ৮৯১ জন আবেদন করেছে। অথচ পাবনা মনসুর আলী কলেজে অনার্স ৭টি বিষয়ে ৩৫০ সীটে আবেদন করেছে মাত্র ২২ জন। পাবনা কলেজে সমাজ বিজ্ঞান,ব্যবস্থাপনা ও বিবিএ বিষয়ে ১৫০ সীটে ৪ জন, দেবত্তর কলেজে দর্শন ও ব্যবস্থাপনা বিষয়ে ১০০ সীটে ১ জন,আটঘরিয়া কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ৫০ সীটে ২ জন,ফরিদপুর ইয়াছিন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ৫০ সীটে ১৭ জন,চাটমোহর কলেজে রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে ১০০ সীটে ১৫ জন এবং ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন কলেজে রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ১৫০ সীটের জন্য ৬৩ জন শিক্ষার্থী আবেদন করেছে। পাবনা সরকারি বুলবুল কলেজে বাংলা,হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে ১৫০ সীটে ১৪ জন এবং সরকারি মহিলা কলেজে ইংরেজি ও ইতিহাস বিষয়ে ১০০ সীটের জন্য আবেদন করেছে মাত্র ৫ জন।