মোফাজ্জল হোসেন
দৈনিক ইত্তেফাকের বগুড়া ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার এবং বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিলন রহমানের বড় ভাই, বগুড়া জেলা পুলিশের সাবেক কর্মকর্তা নিশিন্দারা মধ্যপাড়ার মোফাজ্জল হোসেন গতকাল শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী, ছেলে ও মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব নিশিন্দারা মধ্যপাড়া বাড়ি সংলগ্ন মাঠে জানাজা শেষে নামাজগড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়নসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
