গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত সোমবার রাত সাড়ে ১১টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৯টি দোকান ভস্মীভূত হয়েছে। শহরের হকার্স মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে কাপড় পট্টিসহ লৌহ সামগ্রীর দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাইবান্ধা, বগুড়া, সোনাতলা দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনী সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
