দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ১৮:৩৮
আজকের রাশিফল ৬ ডিসেম্বর, ২০১২, বৃহস্পতিবার আজ ৬ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪১৯ সাল এবং ২১ মহরম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা- ৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শুক্র। আপনার শুভ সংখ্যা ৩ ও ৬। শুভবার: বৃহস্পতি ও শুক্রবার। শুভরত্ন: পোখরাজ ও হীরক। প্রকৃতিগতভাবে আপনি: রুচিশীল, বুদ্ধিমান ও সৃজনশীল। আপনি মিশুক, সেই সাথে আপনার আছে সহমর্মিতাবোধ। সামাজিক মেলামেশা ও বিনোদনের প্রতি রয়েছে আপনার বিশেষ ঝোঁক। সৌন্দর্য ও শিল্প সম্পর্কে রয়েছে নিজস্ব ধ্যান ধারণা। বুদ্ধিজীবী ও প্রভাবশালীদের সাথে সহজে মিশতে পারেন। উদার হূদয় ও আশাবাদী মন বিলাসী জীবনের প্রতি আপনাকে ঠেলে দিতে পারে। গরীব আত্মীয়েদের প্রতি আপনি দেখাতে পারেন অনীহা। কর্তব্যে দৃঢ় হলে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: অধ্যাপক ম্যাক্সমুলার, ওয়ারেন হেস্টিংস, অর্থনীতিবিদ ড. আখলাকুর রহমান, শিকদার আমিনুল হক, কর্নেল রশীদ, হর প্রসাদ শাস্ত্রী, রসায়নবিদ চার্লস মার্টিন হল। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। চাকরিতে উন্নতি হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। যাত্রা ও যোগাযোগ শুভ। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আত্মীয় বা বন্ধু শত্রুতা করতে পারে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। দ্রুত সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করুন। অন্যথায় সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন। ঠিক মত সিদ্ধান্ত নিতে পারলে প্রতিষ্ঠা লাভে সফল হবেন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ বৈজ্ঞানিক গবেষণায় সাফল্য আসতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ ভালো কোন খবর পেতে পারেন। কাজকর্মে আংশিক সাফল্য আসতে পারে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। নতুন বিনিয়োগ শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। কোন অবস্থাতেই সংযম হারাবেন না। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। সাবধান না হলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বুদ্ধি খাটিয়ে কাজ করুন। পিতৃ স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যয় বৃদ্ধি পাবে। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। ফলে দুশ্চিন্তা হ্রাস পাবে। কাজকর্মে সাফল্য আসবে। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অবসাদের জন্য কাজকর্মে মন বসানো কঠিন হবে। স্বামী বা স্ত্রীর সহানুভূতি পাবেন। দুশ্চিন্তা এড়িয়ে চলুন। কুলোকের কুপরামর্শে বিভ্রান্ত হতে পারেন। কোন বন্ধু বা পরিচিত ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ অকারণ চিন্তা পরিহার করুন। অন্যথায় কাজে ক্ষতি হবে। প্রভাবশালী কারো সহযোগিতা আশা করতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সন্তানের কোন সমস্যায় চিন্তিত হবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া নাও পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করুন। প্রাপ্তি বিলম্বিত হতে পারে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ আইনজীবীদের জন্য দিনটি শুভ। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় আশানুরূপ লাভ নাও হতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতি হবে। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি ভালো যাবে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ চোক কান খোলা রাখার চেষ্টা করুন। কোন কিছু চুরি হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। আজ কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বাড়িতে অতিথি সমাগম হতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশংকা আছে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করুন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রভাবশালী কারও সহযোগিতায় লাভবান হতে পারেন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ অকারণ চিন্তায় কাজের ক্ষতি হতে পারে। সংসারের প্রতি বিতৃষ্ণা সৃষ্টি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি পাবে। দাম্পত্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।