রিয়েল এস্টেটেও আছে চাহিদা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ১৯:৫২
মানুষের তৃতীয় মৌলিক চাহিদা আবাসন। বেসরকারি উদ্যোগে বাণিজ্যিক ভিত্তিতে মানুষের আবাসন চাহিদা মেটাবার লক্ষ্যে বিভিন্ন শ্রেণিগোষ্ঠীর জন্য বিবিধ পরিকল্পনা নিয়ে বাংলাদেশে রিয়েল এস্টেট ক্ষেত্রের আবির্ভাব। সেটাও খুব বেশি দিনের কথা নয়। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে স্বল্প পরিসরে শুরু হওয়া চরম সম্ভাবনাময় এ ক্ষেত্রটি দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে। প্রথম দিকে হাতে-গোনা কিছু ডেভলপার কোম্পানি ঢাকাকেন্দ্রিক এ ক্ষেত্রটি নিয়ন্ত্রণ করলেও বর্তমানে ঢাকা ও এর বাইরের বড় বড় বিভাগীয় ও জেলা শহরগুলোতে ছড়িয়ে পড়া রিয়েল এস্টেট কোম্পানির সংখ্যা সহস্রাধিক। সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক মাত্রা ছাড়িয়ে ক্রেতার সংস্থাপনসংক্রান্ত বিভিন্ন চাহিদা, দুর্যোগ মোকাবিলায় ভবনের দৃঢ়তা, দীর্ঘস্থায়িত্ব, নান্দনিকতা প্রভৃতি বিষয় প্রসারমান এ খাতে বিজ্ঞানসম্মতভাবে পূরণ করার ওপর জোর দেওয়া হচ্ছে। স্বল্প সম্পদ ও পরিমিত আবাসযোগ্য জমির এ দেশের ক্রমমর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে সফলভাবে পরিকল্পনামাফিক নগরায়ণ ও স্যাটেলাইট সিটি স্থাপন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিগুলির সামনে এক বড় চ্যালেঞ্জ। এক্সপেরিমেন্টাল বিজনেস হিসেবে শুরু হওয়া এক সময়ের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিগুলোকে ক্রেতামুখী ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে এ ক্ষেত্রটির উদ্যোক্তাগণ রিয়েল এস্টেট বিষয়ের ওপর প্রতিষ্ঠানিক তত্ত্বীয় ও ব্যবহারিক পড়াশুনা জানা লোকবলের ব্যাপক প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। বাংলাদেশের সহস্রাধিক রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করার মতো বিষয়ভিত্তিক পর্যাপ্ত লোকবলের চাহিদা পূরণে পর্যাপ্ত কর্মীই পাওয়া যাচ্ছে না। যুগের চাহিদা ও অপার সম্ভাবনার কথা মাথায় রেখে এবং ইউরোপসহ এশিয়ার কয়েকটি দেশ নিজ নিজ দেশের চাহিদা পূরণকল্পে ইতোমধ্যেই এ ক্ষেত্রটির বিশেষজ্ঞ তৈরির লক্ষ্যে রিয়েল এস্টেট বিষয়টির ওপর বাংলাদেশে একমাত্র ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষা কার্যক্রম শুরু করেছে। ২০০৮ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট চার বছর মেয়াদি স্নাতক শিক্ষা ব্যবস্থার আওতায় ব্যাচেলর অব রিয়েল এস্টেট ডিগ্রি কার্যক্রম চালু করেছে। বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে সর্বপ্রথম ব্যাচেলর অব রিয়েল এস্টেটের মতো নতুন একটি বিষয় অন্তর্ভুক্তি প্রসঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময় নিত্যনতুন, যুগোপযোগী ও সর্বাধুনিক বিষয়ে কোর্স পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট চালু করা হয়েছে। আবাসনের ক্রমবর্ধমান চাহিদার সাথে বাড়ছে রিয়েল এস্টেট কোম্পানির সংখ্যা। এ সেক্টরটিতে বিষয়ভিত্তিক জ্ঞানধারী লোকবলের ব্যাপক চাহিদা সত্ত্বেও যোগান নাই। এটা রিয়েল এস্টেট খাতের বিজ্ঞানসম্মতভাবে এগিয়ে যাবার অন্তরায়। এটা বলাই যায়, এখান থেকে ভালো ফলাফল করে বের হয়ে কাউকে বেকার হয়ে বসে থাকতে হবে না।’ সন্তানের নিশ্চিত ভবিষ্যত্ গড়তে অভিভাবকগণ রিয়েল এস্টেট বিষয়টিকে গুরুত্ব দিতে শুরু করেছেন। এ বিষয়টিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিশ্চিত ভবিষ্যতের সুখস্বপ্ন বুকে লালন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। বাস্তবসম্মত শিক্ষা কারিকুলাম, মানসম্পন্ন শিক্ষকমণ্ডলী, যুগোপযোগী শিক্ষা উপকরণ, উপযুক্ত শিক্ষার পরিবেশ, সীমিত শিক্ষাব্যয় ডিআইইউ-এর রিয়েল এস্টেট ডিপার্টমেন্টকে স্বকীয় ও অনন্য করে রেখেছে। ৯১৩৮২৩৫, ৯১১৬৭৭৪ নম্বারে ফোন করে জানতে পারবেন এই বিভাগের আরও তথ্য। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হওয়া চার বছর মেয়াদি ও ১২৮ ক্রেডিটের ব্যাচেলর অব রিয়েল এস্টেট বিষয়ে রিয়েল এস্টেট ব্যবসার পরিচিতি, মূলনীতি, আধুনিক নগরায়ণ, পরিবেশ বিজ্ঞান, রিয়েল এস্টেটের সাথে পরিবেশের সম্পর্ক, রিয়েল এস্টেটে বিপনণ ব্যবস্থাপনা, রিয়েল এস্টেটে পরিকল্পনায় সিভিল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের মৌলিক বিষয়সমূহ, রিয়েল এস্টেট আইন, রিয়েল এস্টেটে জিআইএস, বাংলাদেশে রিয়েল এস্টেটের সমসাময়িক ইস্যু, রিয়েল এস্টেটে বিনিয়োগ ও মূল্যায়ন, রিয়েল এস্টেটে পরিসংখ্যানসহ সর্বমোট ৪২টি বিষয় পড়ানো হয়। এসএসসি ও এইচএসসিতে ভালো জিপিএ থাকলে এবং ভর্তি হওয়ার পর ডিপার্টমেন্টের প্রতি সেমিস্টারে ভালো ফলাফল করলে মেধাবীদের বিভিন্ন পর্যায়ের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এ ছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রেও ডিআইইউ বিশেষ ছাড় দিয়ে থাকে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র রিয়েল এস্টেট বিভাগে জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর সেশনে ভর্তি হওয়া যায়। ভর্তির যাবতীয় তথ্য পেতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১০২, শুক্রাবাদ,ধানমন্ডি, ঢাকা ঠিকানায় যোগাযোগ করতে হবে। ওয়েব: www.daffodilvarsity.edu.bd।