গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ১৯:৫৯
বিশ্বের উচ্চতম হোটেল ভবন হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি আদায় করে নিয়েছে যে হোটেলটি সেটি হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত জে ডবি¬উ মারকুইস হোটেল। গিনেজের শর্ত অনুযায়ী শুধু মাত্র উঁচু কোনো ভবনের সর্বোচ্চ তলায় অবস্থিত হলেই তাকে উচ্চতম হোটেলের স্বীকৃতি দেওয়া হয় না। বরং উচ্চতম হোটেল ভবন হওয়ার শর্ত হলো এমন একটি ভবন হয়ে ওঠা যার পুরোটাই হোটেলের জন্য ব্যবহূত হয়। আর এই শর্ত পূরণ করেই ৩৫৫.৫৫ মিটার বা ১,১৬৫.৮৪ ফুট উঁচু জে ডবি¬উ মারকুইস লাভ করেছে বিশ্বের উচ্চতম হোটেল ভবনের মর্যাদা। ইতোপূর্বে এমিরেটস্ পার্ক টাওয়ার হোটেল অ্যান্ড স্পা নামে পরিচিত দুটি পাশাপাশি ৭৭ তলা বিল্ডিংয়ের এই হোটেলটির প্রথম ভবনটি উদ্বোধন করা হয় গেল মাসের ১১ তারিখ এবং এতে বর্তমানে সর্বমোট ৮০৬টি রুম রয়েছে। হোটেলটির দ্বিতীয় টাওয়ারটি আগামী ২০১৫ সালে উদ্বোধন করার কথা রয়েছে।