সপ্তাহের চতুর্থ দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক সামান্য বেড়েছে। গতকাল বুধবার কারিগরি ত্রুটির জন্য নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় ডিএসইতে লেনদেন শুরুর পর ওঠানামা চলতে থাকে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ২৭২টি কোম্পানির ৬ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৯৭৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের হাতবদল হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ২৪৫ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৭৬১ টাকা। যা আগের দিনের চেয়ে ৯১ কোটি ৬২ লাখ টাকা বেশি।
ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২ দশমিক ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৩৪৫ দশমিক ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল লেনদেনকৃত ২৭২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো:জেনারেশন নেক্সট, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসসিসিএল, তিতাস গ্যাস, যমুনা অয়েল, সায়হাম কটন, আরএন স্পিনিং, আমরা টেকনোলজি ও বেক্সিমকো।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো:জেনারেশন নেক্সট, ইউনিক হোটেল, এইচআর টেক্সটাইল, রহিম টেক্সটাইল, রিলায়েন্স ১, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, আল আরাফাহ ব্যাংক, এ আলম কোল্ড রোল্ড স্টিল ও কোহিনূর কেমিক্যাল।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:রেকিট বেঙ্কাইজার, ইবনে সিনা, এপেক্স ফুডস, মেঘনা পেট, লিব্রা ইনফিউশন, জেমিনি সী ফুড, এনসিসি ব্যাংক মি. ফা., বাটা সু, এপেক্স স্পিনিং ও ১ম প্রাইম ফাইন্যান্স মি. ফান্ড।
