ন্যাচার’স সিক্রেটস-এর পণ্যের উদ্বোধন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২০:৩৯
সুগন্ধি বাজারজাতকারী প্রতিষ্ঠান, প্রেস্টিজ বেঙ্গল লি. শ্রীলংকার ভেষজ কসমেটিক্স ব্র্যান্ড ‘ন্যাচার’স সিক্রেটস-এর একমাত্র পরিবেশক ও আমদানিকারক হিসেবে আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি গুলশানের একটি রেস্টুরেন্ট ‘ন্যাচার’স সিক্রেটস’-এর পণ্যের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলংকার হাইকমিশনার সারাত ওয়ারাগোদা, ন্যাচার’স সিক্রেটস কোম্পানির চেয়ারম্যান সামাড়া কুমারা সিং, প্রেস্টিজ বেঙ্গল লি.-এর ম্যানেজিং ডিরেক্টর, আসিফ মঈন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি