ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় মেসার্স ফেমাস ইন্ডাস্ট্রিজ আইএনসি নামে একটি বাংলাদেশি কোম্পানি কনজিউমার ব্যাগ ও গার্মেন্টস এক্সেসরিজ কারখানা স্থাপন করবে। বার্ষিক ২৯.৩০০ মেট্রিক টন উত্পাদন ক্ষমতাসম্পন্ন দেশীয় মালিকানাধীন এই শিল্পে ২.৬২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের কনসিউমার ব্যাগ ও গার্মেন্টস এক্সেসরিজ তৈরি করবে। ফেমাস ইন্ডাস্ট্রিজ আইএনসি কারখানায় ২৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এই উপলক্ষে সম্প্রতি বেপজার নির্বাহী দপ্তরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও মেসার্স ফেমাস ইন্ডাস্ট্রিজ আইএনসি’র মধ্যে একটি লীজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য বিনিয়োগ উন্নয়ন সৈয়দ নুরুল ইসলাম এবং মেসার্স ফেমাস ইন্ডাস্ট্রিজ আইএনসি’র মালিক স্বপন কুমার দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লীজ চুক্তিতে স্বাক্ষর করেন। -প্রেস বিজ্ঞপ্তি
