পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহত গণেশের লাশ হস্তান্তর

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:২৪
গত সোমবার উপজেলার বৈরচুনা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি শ্রমিক দস্তমপুর গ্রামের গণেশ চন্দ রায়ের (২৬) লাশ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিএসএফ বাংলাদেশি কর্তৃপক্ষের নিকট লাশ হস্তান্তর করে। এ সময়ে বিএসএফের পক্ষে গৌরিপুর ক্যাম্পের কমান্ডার রাজিব ভার্মা ও কালীয়াগঞ্জ থানার এসআই ব্যানার্জী, পীরগঞ্জ থানার এসআই হাসান এবং বিজিবির পক্ষে বৈরচুনা ক্যাম্পের কমান্ডার মিজান উদ্দীন উপস্থিত ছিলেন।