‘যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা মুক্তিযোদ্ধারা করতে পারে না’

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:২৫
প্রকৃত মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের যুদ্ধাপরাধী, মানবতাবিরোধীদের বিচারের বিরোধিতা করতে পারে না। যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দেয় এবং বিচারের বিরোধিতা করে তারা নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল ও মুক্তিযোদ্ধা দাবি করতে পারে না, প্রকৃতপক্ষে তারা স্বাধীনতা বিরোধী। জামায়াত-শিবিরের ডাকা হরতাল ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে বুধবার সকালে পরিষদের চেয়ারম্যানের বাসভবন কুড়িল ভাটারায় আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন। পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সরদার গোলাম মোস্তফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, আনোয়ার হোসেন খান আয়নাল, মোড়ল আমজাদ হোসেন, জুয়েল জাহিদ প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি