রাঙ্গামাটির বনরূপা ত্রিদিব নগর স-মিল থেকে অপহূত ৪ বাঙালিকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে রাঙ্গামাটি জেলায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য বাঙালি ছাত্র ঐক্যপরিষদ। গত মঙ্গলবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় সংগঠনের নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি দেন।