ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা’র নব-নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক মঙ্গলবার সম্পন্ন হয়।
জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও জেলা সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. দবিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন সমিতির নির্বাচন কমিশনার আবু রায়হান, সমন্বয় পরিষদের সভাপতি মো. আবুল কাশেম, কার্যকরী সদস্য আবদুল করিম, জেলা ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির সভাপতি দবিরুল ইসলাম, আধুনিক সদর হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য, সভাপতি পদে এখলাসুর রহমান ও সাধারণ সম্পাদক পদে রাশেদুজ্জামান নির্বাচিত হন।
