বিশ্বনাথে শ্রমিকদলের মানববন্ধন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
সাবেক সংসদ সদস্য, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিশ্বনাথে গতকাল বুধবার দুপুরে সদরের “বাসিয়া সেতুর ওপর” উপজেলা শ্রমিকদল ইলিয়াস ইস্যুতে প্রথম মানববন্ধন করে। উপজেলা শ্রমিকদল আহবায়ক মনির মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুরমান মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, যুবদলের যুগ্ম-আহবায়ক আহমদ নূরউদ্দিন, দক্ষিণ সুরমা শ্রমিকদলের সভাপতি তেরা মিয়া, ছাত্রদলের আহবায়ক শামছুল ইসলাম, শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক ফজলু মিয়া, মাসুক আহমদ, শ্রমিকদল নেতা সেবুল মিয়া, আব্দুস সালাম ও শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক জব্বার আলী ও আনসার আলী।